কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নর্দান ইউনিভার্সিটিতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

“নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি, এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে আজ (২৪ আগস্ট) এক সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালির উদ্বোধন করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ সারাদেশে মহামারি আকার ধারন করেছে। সচেতনতার অভাবে এর মাত্রা বেড়েই চলেছে, তাই সমাজ, পরিবার তথা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হয়ে পড়েছে, এই মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে নিজে বাঁচতে ও পাশের মানুষটিকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করা। ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সিটি কর্পোরেশন যে ভূমিকা নিয়েছে তার জন্য ধন্যবাদজ্ঞাপন করেন। এ ছাড়াও, তিনি ব্যক্তি পর্যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমেও এই বিষয়ে সচেতনতামূলক সংবাদ প্রচার করার অনুরোধ করেন।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন এনইউবি পাবলিক হেলথ বিভাগীয় প্রধান ড. (লে. কর্ণেল) সরদার মাহমুদ হোসেন সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

সংবাদ বিজ্ঞপ্তি-শেখ মাহাবুব রহমান, উপ-পরিচালক, পাবলিক রিলেশন্স বিভাগ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…