কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নাগরপুরে অটো রিকশায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের নাগরপুরে অটো রিকশায় ওড়না পেঁচিয়ে ব্রিজের নিচে পড়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদরের থানা কমপ্লেক্সের সামনে বেইলি ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত রাহেলা বেগম (৪৫) সিরাজগঞ্জের চৌহালী উপজেলার কুরকি গ্রামের বেলায়েত সিকদারের স্ত্রী।

নাগরপুর থানার ওসি মো. মাইনউদ্দিন জানান, রাহেলা বেগম সকাল সাড়ে ১০টার দিকে আল্ট্রাসনোগ্রাম করার জন্য নাগরপুর পদ্মা ক্লিনিকে আসেন। সেখানে সিরিয়াল দিয়ে বাজার থেকে একটু দূরে মীরনগর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে মোটরচালিত রিকশাযোগে বেড়াতে যান। রিকশাটি থানা কমপ্লেক্স সংলগ্ন বেইলি ব্রিজে ওঠার পর তার গলার ওড়নাটি রিকশার চাকায় পেঁচিয়ে যায়।

এ সময় রিকশা থামাতে বললে রিকশাচালক দ্রুত ব্রেক করলে পেছন থেকে রাহেলা বেগম ব্রিজের রেলিংয়ের ওপর দিয়ে কমপক্ষে ৫০ ফিট নিচে গিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রোকনুজ্জামান খান জানান, হাসপাতালে পৌঁছার আগেই রাহেলা বেগমের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…