কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নায়ক শাকিব খান রক্তাক্ত, শুটিং বন্ধ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

'অন্তরাত্মা’ সিনেমার শুটিং চলছে। প্রায় তিন সপ্তাহ ধরে শুটিংএ অংশ নিচ্ছেন নায়ক শাকিব খান ও কলকাতার উঠতি নায়িকা দর্শনা বণিক।

হঠাৎ ৩ এপ্রিল নায়িকা দর্শনার নখের আঘাতে আঘাত পেয়েছেন শাকিব। তার বাম চোখ রক্তাক্ত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।

শুটিং স্পট থেকে একটি সূত্র এ তথ্য জানিয়ে বলছে, একটি গানের দৃশ্যের শুটিং করছিলেন শাকিব ও দর্শনা। এসময় অসাবধানতায় শাকিবের চোখে লেগে যায় দর্শনার নখ। এতে করে শাকিব আঘাত পান। প্রাথমিক চিকিৎসা শেষে শাকিবের বাম চোখে ব্যান্ডেজ করা হয়েছে।

বর্তমানে পাবনা সদরের রত্নদীপ রিসোর্টে বিশ্রামে রয়েছেন এই চিত্রনায়ক। সূত্রটির আরও দাবি, মাত্র কয়েকটি দৃশ্য শুট করা বাকি আছে শাকিব খানের। দ্রুত ‘অন্তরাত্মা’ সিনেমার শুট শেষ করে ঢাকায় ফেরার কথা ছিল তার।

সোহানি হোসেনের গল্পে 'অন্তরাত্মা' সিনেমার চিত্রনাট্য লিখছেন ফেরারী ফরহাদ৷ সিনেমাটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…