কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে ২০ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ কজের উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

 

সনৎ কুমার রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীতে ২০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে জেলা শহরের উন্নয়নকাজের উদ্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মঙ্গলবার (২৩ মে) রাতে শহরের মাথার মোড়ে সড়ক ও ড্রেন নির্মাণকাজের ফলক উন্মোচন করেন তিনি।
এ সময় মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিম উদ্দিন বসুনিয়া, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, জেলা যুবলীগের সম্পাদক সাহিদ মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী উপস্থিত ছিলেন।
নীলফামারী পৌরসভার প্রকৌশল শাখা জানায়, ইউজিআইআইপি-৩ প্রকল্পের আওতায় শহরের ১৯ কিলোমিটার সড়ক ও সাড়ে ১০ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হচ্ছে। চলতি অর্থবছরে (২০১৬-১৭) দরপত্রে এক বছরের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করা হবে। প্রকল্পের আওতায় আরসিসি সড়ক, ডিবিসি ও আরসিসি ড্রেন রয়েছে।

পৌরসভার প্রকৌশলী হারুন অর রশীদ জানান, দুটি প্যাকেজে বাস্তবায়নাধীন কাজের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান এম আর জিয়াউল কেভি ১০ কোটি ৩৭ লাখ ও আতাউর রহমান নয় কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে কাজ সম্পন্ন করবেন। নীলফামারী পৌরসভা ইউজিআইআইপি-৩ প্রকল্পের মাধ্যমে নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। নির্মাণকাজের মধ্যে মাথার মোড় থেকে নিউ ওয়াপদা পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও সংস্কার করা হবে বলেও তিনি জানিয়েছেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…