কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মিয়ানমারে পানি উৎসবে নিহতের সংখ্যা বেড়ে ২৮৫

 

 

আন্তর্জাতিক ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মিয়ানমারে বর্ষবরণের সময় পানি উৎসব চলাকালে দুর্ঘটনা ও সংঘর্ষে ২৮৫ জনের প্রাণহানি ঘটেছে। সংশ্লিষ্ট ঘটনায় আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। দেশটির বিভিন্ন রাজ্যে গত বৃহস্পতিবার থেকে পানি উৎসবকে কেন্দ্র করে চলমান সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, পানি উৎসব চলাকালে মারামারি, গোষ্ঠীগত হামলা, দলবদ্ধ লড়াই, মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরিসহ দুই শতাধিক অপরাধের ঘটনা ঘটেছে। আর এ অপরাধগুলো ঘটনার সময়ে বিপুল পরিমাণ প্রাণহানি হয়। এগুলোর মধ্যে চেইন প্রদেশে পানি খেলাকে কেন্দ্র করে এক পরিবারের তিন নারীকে হত্যার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়।

মিয়ানমারের গত বছরের পানি উৎসবে মোট ৩৬ জনের প্রাণহানি ও আরো ৩১৬ জন আহত হন।

আরও পড়ুন

আন্তর্জাতিক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক বুধবার ভোরে ঢাকায় যাত্রাবিরতিকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌ…

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…