কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নিয়ামতপুরে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

 

 

 

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় পার্টির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত সোমবার বেলা ১১টায় এক বণাঢ্য র্যালির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর বিভিন্ন কর্মসূচী শুরু হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা। উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, নওগাঁ জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি পোরশা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আকবর আলী কালু। উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবুল হাসনাত বিপ্লব এর  আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলী, নিয়ামতপুর সদর ইউনিয়নের জাতীয় পার্টির সাধারন সম্পাদক  রমযান আলী মাষ্টার, রসুলপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক সেকেন্দার আলী, বাহাদুরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তাইজুুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…