কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
‘‘নারী-পুরুষ নির্বিশেষ সমাজ সেবায় গড়ব দেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালন করা হলো জাতীয় সমাজ সেবা দিবস-২০১৮ ।
এ উপলক্ষে জেলা প্রশাসকের অফিস চত্ত্বর থেকে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন চেয়ারম্যান নীলফামারী জেলা পরিষদ।
সভায় বক্তব্য রাখেন দেওয়ান কামাল আহম্মেদ সভাপতি জেলা আওয়ামী লীগ ও পৌর মেয়র নীলফামারী, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান,  উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান প্রমূখ।
উক্ত র‌্যালীতে জেলার ৬টি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন, প্রতিবন্ধী সংগঠন, অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়, সৈয়দপুর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, কিশোরগঞ্জ কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, এপিকেএস, ধর্মপাল সমাজ কল্যাণ সংস্থা সহ প্রায় ৫০টি সংগঠন র‌্যালীতে অংশগ্রহন করেন।

আরও পড়ুন

বরিশাল বিভাগ

গোলপাতা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম গোলগাছই গোলপাতা হিসেবে পরিচিত। নামে গোল হলেও এই পাতা মোটেও গোল নয়, বরং নারকেল বা খেজুরগাছের মতো লম্বা। গোলপাতা Arecaceae…

বিভাগীয় খবর

নওগাঁর রানীনগরে সোলার ল্যাম্পে আলোকিত হচ্ছে রাস্তাঘাট

ভূপাল চন্দ্র রায়, নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। বিদ্যুৎ ব্যবস্থা নেই এমন এলাকাগুলো আ…

বরিশাল বিভাগ

চরাদীতে যুবলীগ নেতার উদ্যোগে কয়েক’শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাকেরগন্জ ২নং চরাদী ইউনিয়নে কয়েক’শ মানুষের মাঝে শীতবস্ত্র (উন্নত কম্বল) বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহিদুল আলম ওয়াসিম এর উ…