কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নওগাঁর নিয়ামতপুরে নতুন করে করোনা সংক্রমিত ৩ জন

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুরে নতুন করে আরো ৩জন করোনা সংক্রমিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্স সূত্রে জানা যায়, ২৯ মার্চ এর ফলাফলে ১জন এবং ১৫ এপ্রিল ফলাফলে ২জন করোনা পজেটিভ হয়েছে।

করোনা পজেটিভ ব্যক্তিরা হলেন উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের মৃত- ফয়েজ উদ্দিনের ছেলে সামসুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামের বনমালার ছেলে জয়ন্ত এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনেশিয়ান, অমল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ২০ দিন পূর্বে একজন করোনা পজেটিভ হয়েছে এবং ১৫ এপ্রিলে ২জন করোনা পজেটিভ হয়েছে। ১৫ এপ্রিলে যে ২জন করোনা পজেটিভ হয়েছে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ এপ্রিল। ১৮ এপ্রিল বেলা সাড়ে ১২টা পর্যন্ত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯ হাজার ৭জন করোনা ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৭ হাজার ৬শ ৩৩ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন ১ হাজার ২শ ২৪ জন।

প্রথম ডোজের জন্য ৮শ ২ ভায়াল এবং দ্বিতীয় ডোজের জন্য ৫শ ২৩ ভায়াল ভ্যাকসিন এসেছে। প্রতিটি ভায়ালে ১০জন করে ভ্যাকসিন গ্রহন করতে পারবেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…