কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নীলফামারীতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিয়ের দাবিতে প্রেমিকা লাবনী রানী (১৮) ৪ দিন ধরে প্রেমিক চন্দ্র কিশোরের (২৪) বাড়ির সামনে অবস্থান নিয়েছে।

 ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার নয়ানী বাকডোকরা গ্রামে। লাবনী রানী উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পূর্ব নয়ানী বাকডোকরা গ্রামের বাবু লালের মেয়ে। অপর দিকে প্রেমিক চন্দ্র কিশোর একই এলাকার জ্যোতিষ চন্দ্রের ছেলে।
লাবনী রানী জানান, আমার বড় ভাই মলয় রায়ের ভাল বন্ধু  সুবাধে যতায়াত করতো।  সে বাড়ীতে এসে আমার সাথে নানা রকম কথা বলতো এবং বিয়ের প্রস্তাব দিত। জোর করে দৈহিক সম্পর্ক করে। এইভাবে দুই বার আমার পেটে বাচ্চা আসে কিন্তু তার কথা মত বাচ্চা নষ্ট করি। এভাবে কেটে যায় ৭ বছর।
 শনিবার (২৯ জুলাই) রাতে সে বলে আমার ইচ্ছার বিরুদ্ধে বড় ভাই আমার বিয়ে দিচ্ছে তাই তুমি বাড়ীতে আসো। তার কথামত আমি তাদের বাড়ীতে আসি। আমাকে দেখতে পেয়ে সে পালিয়ে যায়। বাড়ীর লোকজন ঘরে ঢুকতে না দেওয়ায় আমি বাড়ীর সামনে প্রেমিকের কথা মতো বিয়ের দাবি নিয়ে অবস্থান নিয়ে সেখানেই রাত্রি যাপন করছি।
লাবনীর ভাই মলয় জানান, বন্ধুত্বের সুযোগে সে আমার বোনের সাথে জঘন্য কাজ করেছে। এখন সে পালিয়ে বেড়াচ্ছে। গত শনিবার (২৯ জুলাই) থেকে আমার বোন চন্দ্রের বাড়ীর উঠানের মধ্যে অবস্থান করছেন। এই ঝড়-বৃষ্টির রাতে সে সেখানেই রাত্রিযাপন করছেন।
ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…