কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নোবেল পুরস্কার বিজয়ী মুসলমানদের তালিকা

 

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নোবেল পুরস্কার হল একটি আন্তর্জাতিক বার্ষিক পুরস্কার। ১৯০১ সালে প্রথম এই পুরস্কার পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, শরীরবিদ্যা ও চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে প্রদান করা হয়। পরবর্তীতে, ১৯৬৯ সালে অর্থনীতিতেও এই নোবেল পুরস্কার প্রদান করা হয়। ২০১১ সাল পর্যন্ত, দশ জন মুসলমানকে এই নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে। এই দশ জনের মধ্যে ছয় জনকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।

শান্তি

বছরচিত্রবিজয়ীর নামদেশ এবং পেশামন্তব্য
১৯৭৮Anwar Sadat cropped.jpgআনোয়ার আল সাদাত (২৫ ডিসেম্বর ১৯১৮ – ৬ অক্টোবর ১৯৮১)মিশর, রাজনীতিবিদতিনি নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মুসলমান।
১৯৯৪ArafatEconomicForum.jpgইয়াসির আরাফাত (২৪ আগষ্ট ১৯২৯ – ১১ নভেম্বর ২০০৪)ফিলিস্তিন, রাজনীতিবিদতিনি প্রথম ফিলিস্তিনি মুসলমান, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
২০০৩Shirinebadi001.jpgশিরিন এবাদি (জন্ম ২১ জুন ১৯৪৭)ইরান, মানবাধিকার কর্মীতিনি প্রথম মুসলিম মহিলা যিনি শান্তিতে নোবেল লাভ করেন। এছাড়াও তিনি প্রথম ও একমাত্র ইরানী যাকে শান্তির জন্য এই সম্মান প্রদান করা হয়।
২০০৫Mohamed ElBaradei, Davos 1.jpgমোহাম্মেদ এল বারাদেই (জন্ম ১৭ জুন ১৯৪২-)মিশর, রাজনীতিবিদতিনি দ্বিতীয় মিশরীয়, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয় (২০০৫)।
২০০৬Muhammad Yunus - World Economic Forum Annual Meeting 2012.jpgমুহাম্মদ ইউনুস (জন্ম ২৮ জুন ১৯৪০-)বাংলাদেশ, অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।বাংলাদেশের অর্থনীতিবিদ এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা (২০০৬)। তিনি একমাত্র ও প্রথম বাঙ্গালী মুসলিম, যাকে শান্তির জন্য এই সম্মান প্রদান করা হয়। তিনি একমাত্র ও প্রথম বাংলাদেশী এবং তৃতীয় নোবেল পুরস্কার বিজয়ী বাঙ্গালী।
২০১১Tawakkol Karman.jpgতাওয়াক্কোল কারমান (জন্ম ৭ ফেব্রুয়ারি ১৯৭৯-)ইয়েমেন, মানবাধিকার রক্ষাকর্মীএকজন বিশিষ্ট আরবীয় বসন্তের অগ্রদুত নেত্রী (২০১১)। তিনি প্রথম আরব মহিলা এবং একমাত্র প্রথম ইয়েমেনি, যাকে শান্তির জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
২০১৪Malala Yousafzai at Girl Summit 2014.jpgমালালা ইউসুফজাই (জন্ম ১২ জুলাই ১৯৯৭)পাকিস্তান, মানবাধিকার কর্মী যিনি নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করছেন।১৭ বছর বয়সে নোবেল বিজয়ী মালালা বর্তমানে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী।

সাহিত্য

বছরচিত্রবিজয়ীর নামদেশ এবং পেশামন্তব্য
১৯৮৮Necip Mahfuz.jpgনাগিব মাহফুজ
(১১ ডিসেম্বর ১৯১১ – ৩০ আগষ্ট ২০০৬)
মিশর, আধুনিক আরবি সাহিত্যে তার অবদানের জন্য সুপরিচিততিনি প্রথম মুসলিম লেখক, যাকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।
২০০৬Pamuk.jpgওরহান পামুক (জন্ম ৭ জুন ১৯৫২)তুর্কি লেখক, যিনি তার মাই নেইম ইস রেড নামক বইয়ের জন্য বিখ্যাততিনি একমাত্র তুর্কি লেখক, যাকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার প্রদান করা হয়।

পদার্থবিদ্যা

বছরছবিব্যক্তিদেশ এবং পেশামন্তব্য
১৯৭৯Abdus Salam 1987.jpgআবদুস সালাম
(২৯ জানুয়ারি ১৯২৬ – ২১ নভেম্বর ১৯৯৬)
পাকিস্তান,  পদার্থবিজ্ঞানতিনিই প্রথম পাকিস্তানি ব্যক্তি যে এই পুরস্কার লাভ করেন।তিনি পাকিস্তানের একমাত্র ব্যক্তি যিনি পর্দাথবিজ্ঞানে নোবেল অর্জন করেন। তিনি বিশ্বব্যাপী আহমাদিয়া মুসলিম সম্প্রদায়ের সদস্য, ১৯৭৪ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে পাকিস্তান সরকার সেদেশে আহমাদিয়া মুসলিম সম্প্রদায়কে অমুসলিম বলে ঘোষনা দেয়।

রসায়নবিদ্যা

বছরছবিব্যক্তিদেশ এবং পেশাযুক্তিসহ ব্যাখ্যামন্তব্য
১৯৯৯Ahmed Zewail.jpgআহমেদ হাসান
(২৬ ফেব্রুয়ারি১৯৪৬ - ২ আগস্ট ২০১৬)
মিশর,  বিজ্ঞানী

১৯৯৯ সালে রসায়ন বিভাগে নোবেল পুরস্কার জহুর আহমেদ জাওয়াইলকে "ফ্যামোটাসকোড স্পেকট্রোস্কোপি ব্যবহার করে রাসায়নিক প্রতিক্রিয়াগুলির সংক্রমণ অবস্থার গবেষণার জন্য" প্রদান করা হয়।

তিনি প্রথম মুসলিম নোবেল পুরষ্কার বিজয়ী রসায়নবিদ।

২০১৫Aziz Sancar 0060.jpgআজিজ সানজার
(জন্ম সেপ্টেম্বর ৮, ১৯৪৬)
তুর্কি,  বিজ্ঞানী

আজিজ সানজার ২0১৫ সালের নোবেল পুরস্কারটি পেয়েছিলেন তার মেকানিকাল স্টাডিজ অব ডিএনএ রিপেয়ার এর জন্য।

তিনি প্রথম তুর্কী রসায়নবিদ এবং দ্বিতীয় তুর্কি নোবেল পুরস্কার বিজয়ী এবং তৃতীয় মুসলিম বিজ্ঞানী।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…