কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নৌকা ডুবিতে পাবনার শিশু সহ ৫ জন নিখোজঁ

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সৈয়দ আকতারুজ্জামান রুমী ঃ যমুনা নদী পাড় পাবনার কাজিরহাট ফেরিঘাট থেকে আজ সকাল ৮টায় ঢাকার আরিচাঘাট অভিমুখে শতাধিক যাত্রীবাহী একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকার সাথে একটি কার্গো জাহাজ ধাক্কা লেগে নৌকা ডুবির ঘটনায় শিশুসহ পাবনার ৫ জন নিখোজঁ রয়েছেন। এদের শলীল সমাধি ঘটেছে বলে ধারণা করছেন এলাকাবাসী। স্থানীয় সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু’ নিহত পরিবারের পাশে গিয়ে শান্তনা দেন এবং বিকেলে নিহতদের রুহের শান্তি ও মাগফিরাত কামনায় নাজিরগঞ্জ ঘাট এলাকায় নিখোঁজ নিহতদের জন্য বিশেষ মোনাজাতে শরিক হন। পাশাপাশি নিখোঁজ পরিবারে কান্না আর আহাজারিতে এলাকা জুড়ে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে আমিনপুর থানা পুলিশ জানায়, নিখোজঁ হওয়া ৫ নৌ যাত্রীরা হলেন, আতাইকুলা এলাকার নুরুবক্স (৪৫),সুজানগরের নাজিরগঞ্জ এলাকার শিশু মেঘা(৭), নইম (১৫) রামনগরের মেধাবী ছাত্র বিসিএস পড়–য়া মাছুম ও অজ্ঞাত নামা ১ জন। শিশু মেঘার বাবা সেনা সদস্য মুকুল হোসেন জানান তিনি তার স্ত্রী ও সন্তান মেঘা একই সাথে ঢাকার উদ্যেশে দুর্ঘটনা কবলিত নৌকার যাত্রী ছিলেন। তাঁরা সাতরে পাড়ে উঠতে পারলেও নদীর তীব্র ¯্রােতের মুখে হারিয়ে ফেলেছেন তাদের একমাত্র শিশু কন্যা মেঘাকে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…