কাগজ২৪ — অবিচল সত্যের পথে

গোপালপুরে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ

 

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

টাঙ্গাইলের গোপালপুরে সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশ আজ বুধবার বিকেলে উপজেলার নলীন বাজারে গোপালপুর ও ভূঞাপুর থানার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।

হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম কাউসার চৌধুরী, ভূঞাপুরের অর্জুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব মোল্লা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নলীন বাজার বণিক সমিতির সভাপতি শমেস খান,অর্জুনা ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক মাহবুব আলম খান, হেমনগর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা লিটন খন্দকার প্রমূখ।

এ ছাড়াও দুই থানার সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…