কাগজ২৪ — অবিচল সত্যের পথে

জি. আর. হায়দার এর কবিতা- নয়ন ভিজে শীতে !

নয়ন ভিজে শীতে !
-জি. আর. হায়দার

 

বিলাসিতায় সময় যাচ্ছে
পাশে আছে সই!
খাচ্ছে বেশ মোরগ পোলাও
সাথে মিষ্টি দই!

রুম হিটারে আছে বসে
বিনোদনের মাঝে
হরেক রকম পোশাকে
নানা রঙে সাজে।

নয়ন ভিজে নিরব নিভৃতে
নেই যে হৈচৈ
পথশিশুর খাবার জুটে না
বস্ত্র পাবে কই!

বিত্তবানদের হৃদয় মাঝে
সঞ্চিত হোক মায়া
শীতার্তদের পাশে দাঁড়িয়ে
ছড়িয়ে দিক ছায়া।

অসহায় দুঃখি মানবজাতি
তুলে দুটো হাত
ওগো প্রভু কবুল করো
করি মোনাজাত।

শীতের দাপটে শীতার্তরা
কষ্ট ভুগে সেই
চলো আমরা সবাই মিলে
তাদের কিছু দেই।

আরও পড়ুন

সাহিত্য

মোঃ রজব আলী এর কবিতা-মনটি শুধু কাঁদে

মনটি শুধু কাঁদে -মোঃ রজব আলী নিঝুম রাতে বিছানাতে মনটি শুধু কাঁদে। কেমন করে ভবে পাঠান বিনে সুতোয় বাঁধে? দয়া মায়া দিয়ে সাথে রবে করেন সৃষ্টি, একে যেন অন্যের প্রতি…

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…