কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দক্ষ সংগঠক, যুগোপযোগী কাজের রূপকার সলিউশন নেস্ট বিডি লিঃ এর মহাপরিচালক, আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব শফিকুল আলম শিপলু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা পরিবারের অভিভাবক জনাব মজিব আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিল ইসরাত জাহান, পরিচালক, সলিউশন নেস্ট বিডি লিঃ, জনাব সাঈদা রুবাইয়াত, জনাব উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), জনাব শাহানারা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, সদর, কিশোরগঞ্জ, জনাব মোহাম্মদ গোলামুর রহমান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য (ডাটা এন্ট্রি অপারেটর, ইউআরসি, সদর, কিশোরগঞ্জ) জনাব জিয়াউর রহমান, মহা ব্যবস্থাপক, সলিউশন নেস্ট বিডি লিঃ, জনাব মোঃ আব্দুর রাজ্জাক, ম্যানেজার (প্রশাসন), সলিউশন নেস্ট বিডি লিঃ, ও মোঃ আবুল কালাম, উচ্চমান সহকারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, কিশোরগঞ্জ। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুলের সকল শিক্ষকমন্ডলী, অভিভাবক মন্ডলী ও কচিকাঁচা শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সার্বিক তত্ত্বাবধানে জনাব মোঃ মোখলেছুর রহমান ভুঁইয়া, প্রধান শিক্ষক, আলমগীর হোসেন মেমোরিয়াল স্কুল, গাইটাল, কিশোরগঞ্জ।

আরও পড়ুন

স্মৃতিকথা

যাঁরা-আমাকে-মানুষ-করেছেন:-বিশ্ব-শিক্ষক-দিবসে-আমার-শিক্ষাগুরুদের-স্মরণ

মো. ফায়েকুজ্জামান মিয়া, সহযোগী অধ্যাপক ও গবেষক আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। ক্যালেন্ডারে দিনটি বছরে একবার ফিরে আসে; কিন্তু মানুষের জীবনে শিক্ষকের উপস্থিতি ক…

প্রযুক্তি, শিক্ষা ও পেশা

বিতর্কিত শিক্ষককে ভিসি করার আলোচনা ঘিরে উদ্বেগ, নানা অভিযোগে সমালোচনার ঝড়॥

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষককে ঘিরে নতুন করে তীব্র আলোচনা-সমালোচনা…

কমিটি গঠন

৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি

ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মুহসীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘হাজী মুহাম্মদ মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন’ এর ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি…