কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় অনৈতিক উপায় অবলম্বনে বাঁধা দেয়ার ঘটনায় শিক্ষক লাঞ্চিত

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে চলমান এসএসসি পরীক্ষায় একটি কেন্দ্রে রসায়ন পরীক্ষা চলাকালীন সময়ে দুই পরীক্ষার্থীকে পরস্পরের খাতা দেখতে বাঁধা দেয়ায় পরীক্ষা শেষে দায়িত্ব পালনকারী শিক্ষককে লাঞ্চিত করেছে এক শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা শেষে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের মূল ফটকের সামনে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

লাঞ্চনার শিকার শিক্ষক হলেন কক্ষ পরিদর্শক ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হকিকুল।

এ ঘটনায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিত ভাবে অভিযোগ করেছেন পরীক্ষা কেন্দ্রর সচিব। শিক্ষার্থীর এমন আচরণে শিক্ষকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর নাম শামিমুর রহমান সাগর। সে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তার রোল ২৬৬৭৩০ ও রেজিস্ট্রেশন নম্বর ১৫১৭৮০২৮১২। সে পঞ্চগড় সদরের জালাসী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…