কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে চাকুরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষক ও কর্মচারীরা। জেলার প্রত্যেক উপজেলাগুলোতেও এই কর্মসূচি পালন করে শিক্ষক ও কর্মচারীরা।

বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড়ের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে জেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে অংশ নেন। মানববন্ধনে বাংলাদেশ সমিতি পঞ্চগড়ের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চাকুরি জাতীয়করণের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


 

কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…