কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে জামায়াতের আমীর সহ বিএনপির ১০ কর্মী গ্রেফতার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদায় পৌর জামায়াতের আমীরসহ বিএনপির ১০ নেতা কর্মীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌর জামায়াতের আমীর রেজাউল করিম কে তার শিমুলতলী নিজ বাড়ী থেকে আটক করে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার রাতভর বিএনপির কর্মী সদর ইউনিয়নের উলিপুখুরী গ্রামের তমিজ উদ্দীনের পুত্র তরিকুল ইসলাম (৪৪) , বড়শশী ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেনের পুত্র খয়রত হোসেন (৫০) , বালাপাড়া গ্রামের সুলতান উদ্দীনের পুত্র শফিকুল গনি (৩৬), সিরাজুল ইসলা (৪০), স্বপন (২৮), দুলাল (৩৫), ঝলইশালশিরী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের আব্দুস ছালামের পুত্র দেলোয়ার হোসেন (৩২), নুরুল ইসলাম (৪০) ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ গ্রামের আব্দুল মজিদের পুত্র আশেদুজ্জামান মানিক (৩৫), আব্দুল সালামের পুত্র রজব আলী ভুট্টু (২৮)। এদের বিরুদ্ধে আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাংচুরের মামলা ও নাশকতা সৃষ্টির আশঙ্কায় আটক করা হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…