কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নিহত এক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে রমজান আলী (৪৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় ট্রেন স্টেশনের সিগনাল পয়েন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান পঞ্চগড়-রুহিয়া বাসস্ট্যান্ডের চেইন মাস্টার, পঞ্চগড় সদরের ধাক্কামারা সিঅ্যান্ডবি মোড় এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানায়, রমজান দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিল। দুপুরে পরিবারের লোকজন ও প্রতিবেশীদের আত্মহত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় রমজান। দুপুর আনুমানিক ১ টায় পঞ্চগড় থেকে পার্বতীপুরগামী কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড় থেকে ছেড়ে গেলে স্থানীয়রা রমজানের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে তৎক্ষনিক পুলিশকে খবর দেয় এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের দাবি আত্মহত্যার জন্যই রমজান ট্রেনের নিচে ঝাপ দিয়েছিল।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) ইজার উদ্দিন জানান, কি কারণে আত্বহত্যা করেছে তা জানা যায় নি। তবে রেলওয়ে পুলিশের আন্ডারে ঘটনা তাই রেল পুলিশ এসে ঘটনার তদন্ত করবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…