কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে নারীর শ্লীলতাহানির অভিযোগে ১জনের কারাদন্ড

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে মো. আমিনার রহমান (৪৬) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়। পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সবনম এ দণ্ডাদেশ দেন।

আমিনুর রহমান পঞ্চগড় সদরের ইসলামবাগ এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রোববার সন্ধ্যায় ঘটনার শিকার নারী পঞ্চগড় বাজারে যাওয়ার জন্য পঞ্চগড় মিলনায়তনের সামনে রিক্সার জন্য অপেক্ষা করছিলেন। এসময় আমিনুর রহমান হঠাৎ করে ওই নারীকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে। এসময় ওই নারী চিৎকার করলে আমিনুর নারীটির মুখে ঘুষি মারে। এসময় স্থানীয় জনগণ এগিয়ে আসেন ও মহিলাকে পঞ্চগড় অধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। আর আমিনুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসা শেষে নারী ও আমিনুরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এসময় আমিনুর তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহিনা সবনম ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…