কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ; নিহত ১০ আহত ২০

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
পঞ্চগড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১০ জন, আহত হয়েছেন প্রায় ২০ জন। গত রাত আনুমানিক ৮ টার দিকে তেঁতুলিয়া-ঢাকা হাইওয়ের দশ মাইল এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন- ইয়াছিন (৭), অনিত্য (২০), লাভলী বেগম (৩৫), রাহেলা (২৮), ফরিদুল ইসলাম (৩০), রেজাউল (২২), রাসেল (২০), ইউনুছ আলী (২৮), মোজাম্মেল (৩৮), মনির (৬)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বলেন, রাত ৮ টার দিকে পঞ্চগড় থেকে যাত্রীবহনকারী একটি বাস তেঁতুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা বৈদ্যুতিক পিলার বহনকারী একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই কয়েক জন প্রাণ হারান।
দুর্ঘটনার পরই পঞ্চগড় ও তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের ইউনিট, সদর থানা পুলিশ, স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহতদের তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…