কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে ভ্রাম্যমান আদালত পাথর উত্তোলনে ব্যবহৃত ৮টি বোমা মেশিন ধ্বংস করেছে

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় জেলা প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করায় পরিবেশ বিপর্যয় সহ ভূগর্ভস্থ ফাটলের আশঙ্কায় পঞ্চগড়ে পাথর উত্তোলনে ব্যবহৃত ৮টি অবৈধ বোমা মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালত।

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অবৈধ বোমা মেশিন দিয়ে সমতল ভূমি, নদী, খাল, সরকারি খাস জমি এমনকি নদীর রক্ষা বাঁধ ভেঙে দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। অবৈধ এ সমস্ত মেশিন বন্ধে গতকাল ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাথর উত্তলনে ব্যবহৃত ৮টি বোমা মেশিন ধ্বংস করা হয়।

পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের খইপাড়া এলাকার চাওয়াই নদীর বাঁধ কেটে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের নিয়মিত অভিযানে দুটি বোমা মেশিন এবং অমরখানা ইউনিয়নের হটরা পাড়া এলাকায় ৬টি সহ মোট ৮টি বোমা মেশিন সরঞ্জামসহ ধ্বংস করে। প্রশাসন ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই স্বার্থান্বেষী বোমা মেশিন মালিকরা কল বাহিনীর দ্বারা অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়।

ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০জন নারী/পুরুষ পুলিশ সদস্য নিয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

20180126103325


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…