কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে মহিলার অর্ধ গলিত লাশ উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদায় অজ্ঞাত এক মহিলার অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সাকোয়া ইউনিয়নের কৈকিল্লা দীঘির পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, দুপুরে দীঘির পাশে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বোদা থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্থানীয় ভাবে মরদেহটি কার সে বিষয়ে কেউ নিশ্চিত হতে পারে নি।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে অন্য কোন জায়গায় মহিলাটিকে হত্যা করে লাশটি এখানে ফেলে যায় দূর্বৃত্তরা। পরে পুলিশ ময়না তদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বলেন, নিহতের বয়স
আনুমানিক ৩৮ বছর। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…