কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে যুবকের গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৩০)। রবিবার রাতে বাড়ির পাশের বকুল গাছ থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

মৃত মোহাম্মদ আলী একই গ্রামের মৃত সফিউল ইসলামের পুত্র।

স্থানীয়রা জানান, সম্প্রতি মোহাম্মদ আলী দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলা করেন। সোমবার এই বিষয় নিয়ে পারিবারিকভাবে আলোচনায় বসার কথা ছিল।

তেঁতুলিয়া থানা সূত্রে জানা গেছে, রবিবার রাত গভীর হওয়ার পরও আলী বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ করতে থাকে। এক পর্যায়ে তারা বাড়ির পাশের এক গাছে আলীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে রাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম মোহাম্মদ আলীর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

 

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…