কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে শ্যামলী পরিবহনে ইয়াবাসহ যাত্রী আটক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী শ্যামলী পরিবহণের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বাহারুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বোদা উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ধনি পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার সাথে ৫৭৫ পিস ইয়াবা পাওয়া যায়।

বাহারুল খুলনা জেলার বড়নিয়া ইউনিয়নের রানাই গ্রামের মৃত ওহাব সরদারের ছেলে। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মজনুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ শ্যামলী পরিবহনের বাসটিতে অভিযান চালালে ইয়াবার চালানসহ বাহারুলকে আটক করি।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাহারুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোদা থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…