কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

 

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহিতরা হলেন নুরুজ্জামান খান (৪০) ও মাহাবুবুর রহমান জনি (৩০)। নুরুজ্জামান সদরের নতুন বস্তি এলাকা ও জনি ধাক্কামারা এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) আনুমানিক রাত ৮টার সময় সদর উপজেলার ব্যারিস্টার বাজার সংলগ্ন হাইওয়েতে এই দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র মতে, ব্যারিস্টার বাজারে জ্যাম থাকায় তারা রাস্তার পাশে দাঁড়ায়। এসময় পিছন দিক থেকে একটি দশ চাকার ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পঞ্চগড় সদর থানার ওসি রবিউল ইসলাম সড়ক দূর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…