কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ে ৪৫ পিস ইয়াবাসহ নারী আটক

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে ৪৫ পিস ইয়াবসহ এক নারীকে আটক করা হয়েছে।

আটক নারীর নাম সুমি আক্তার সাথী (২২)। সুমি সদর থানার আমবাড়ি এলাকার মোঃ সোহরাব আলীর মেয়ে। আজ (মঙ্গলবার) সদর থানার খুনিয়া পাড়া এলাকা হতে সুমি কে ইয়াবাসহ আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এস আই) মোঃ রাজা জানান, গোপন সূত্রের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন এর নেতৃত্বে পুলিশের একট দল খুনিয়া পাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ৪৫ পিস ইয়াবাসহ সুমিকে হাতেনাতে আটক করা হয়।

আটক সুমীকে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…