কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় জেলা পরিষদের চেয়রম্যান পদ শুন্য থাকায় উপ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসক ও রির্টানিং কর্তকর্তা সাবিনা ইয়াসমিন জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি-১০(৩) অনুযায়ী পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান-এর শূন্য পদে তফসিলে ঘোষণার প্রজ্ঞাপন জারীর মাধ্যমে
তফসিল ঘোষনা করেন।

তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ১২ ফেব্রুয়ারী, মনোনয়ন বাছাই ১৩ ফেব্রুয়ারী, প্রার্থীতা প্রত্যাহারে শেষ সময় ১৯ ফেব্রুয়ারী আর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৮ ফ্রেব্রুয়ারী ২০১৯।

অংশগ্রহনে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি মনোনয়ন পত্র দাখিলের পাশাপাশি অনলাইনেও দাখিলের সুযোগ রয়েছে।

জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুর মৃত্যু হওয়ায় এ জেলায় উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…