কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যানকে শপথ পাঠ করালেন প্রধানমন্ত্রী

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটকে শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় নিজ কার্যালয়ে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী।
পরে নবনির্বাচিত চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আনোয়ার সাদাত সম্রাট ৩১৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ২৮ ফেব্রুয়ারি জেলা পরিষদ উপ নির্বাচনে ৫টি উপজেলা পরিষদ, ২টি পৌরসভা ও ৪৩টি ইউনিয়ন পরিষদের ৫৮৩ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর ও সদস্য ভোটার ভোট প্রদান করেন।

উল্লেখ, ২০১৬ সালের ২৮ ডিসেম্বর পঞ্চগড় জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমানুল্লাহ বাচ্চু জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চলতি বছরের ৯ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেলে আসনটি শূণ্য হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…