কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঈশ্বরদীতে হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামী আটক

খায়রুল বাশার, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

হত্যা ও ধর্ষণ মামলায় যাবজ্জিবন সাঁজাপ্রাপ্ত আসামী ইউনুস আলী মন্ডল (৪৫) কে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ জুন) সকালে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী গোরস্থানপাড়া মহল্লার ফেকু মন্ডলের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ জুন) দিবাগত গভীর রাতে নাটোরের লালপুর থেকে তাকে আটক করা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে হত্যা ও নারী ধর্ষণের মামলার সাঁজাপ্রাপ্ত আসামী ইউনুছ পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাটোরের লালপুর বাজার এলাকায় অবস্থান করছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, আসামী ইউনুছকে একটি হত্যা মামলায় যাবজ্জীবন, নারী ধর্ষণের চেস্টা মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা দন্ডে দন্ডিত করে আদালত। সে পলাতক ছিল। থানার এএসআই মামুন ও কনেষ্টবল সোহাগ অভিযান চালিয়ে গভীর রাতে তাকে আটক করে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…