কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঈশ্বরদীতে প্রাণি সম্পদের প্রদর্শনীতে দুম্বা, তোতাপুরি ও গাড়ল

খায়রুল বাশার, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঈশ্বরদীতে প্রাণিসম্পদের প্রদর্শনীতে এবারে দুম্বা, তোতাপুরি ও গাড়ল প্রদর্শন করা হয়েছে। ‘মুজিব বর্ষের অংগিকার, পুষ্টি আমিষের পূর্ণতা’ এই শ্লোগানে শনিবার ( ৫ জুন) ঈশ্বরদী আলহাজ্ব হাইস্কুল মাঠে উপজেলা প্রলিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে হাঁস-মুরগি, পাখি, গরু-ছাগলের পাশাপাশি দুম্বা, তোতাপুরি ও গাড়ল উপস্থাপন করা হলে আগত দর্শকরা এসব প্রাণি দেখার জন্য ভীড় জমায়।

উপজলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস প্রদর্শনীর উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম। খামরিদের মধ্যে বক্তব্য রাখেন আকমল হোসেন ও আমিরুল ইসলাম।

প্রদর্শনীতে বিভিন্ন খামারিদের ষ্টলের পাশাপাশি ফিড মিল ও পশু চিকিৎসার ষ্টল বসানো হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…