কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাকশী কফি হাউজে দুর্ধর্ষ চুরি: পুলিশী তৎপরতায় সংঘবদ্ধ ৫ চোর আটক

খায়রুল বাশার, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাকশীর লালন শাহ কফি হাউজে দুর্ধর্ষ চুরির সাথে জড়িত সংঘবদ্ধ ৫ চোরকে মালামালসহ ১৫ মে গভীর রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ । গত ১২ মে চুরির অভিযোগ পাওয়ার পর পাকশী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলাম অনুসন্ধান শুরু করেন। কোন উপায়ন্তর না পেয়ে শেষ পর্যন্ত লালন শাহ সেতুর সিসিটিভি’র ভিডিও ফুটেজ দেখে দূর্ধর্ষ এই চুরির সাথে জড়িতদের হদিস মেলে। আটককৃদের রবিবার পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত চোরদের মধ্যে রয়েছে মানিকনগর পূর্বপাড়া গ্রামের মামুন (২৬), পাকশী গালর্স স্কুলপাড়ার টগর ওরফে সাগর (২২), ভেড়ামারার বিত্তিপাড়া গ্রামের ইয়াকুব আলী(৫৫), ঝিনাইদহ মধুপাড়া গ্রামের মারুফ হাসান (২৪) ও পাকশী মেরিনপাড়ার লিপু (২৬)।

ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, গত ১২ মে গভীর লালন শাহ সেতুর পাশে মুক্তার হোসেন মুক্তির কফি হাউজে গ্রীল সরিয়ে দুর্ধর্ষ চুরি হয়। সংঘবদ্ধ চোরেরা এসময় কফি হাউজের বড় ডিপ ফ্রিজ, ১টি লম্বা ফ্রিজ, কফি মেশিন, বড় ও ছোট ২টি গ্যাস সিলিন্ডার, গ্যাসের চূলা, ভাতের ৮০টি প্লেট, ১২টি গামলা, ৫০টি সূপের বাটি, চামচ ও ট্রেসহ যাবতীয় কিছু চুরি করে নিয়ে যায়। এই চুরির রহস্য উদঘাটনে শেষ পর্যন্ত লালন শাহ সেতুর সিসিটিভি’র সহযোগিতা নিয়ে অভিযান শুরু করি। ভিডিও ফুটেজে ওই রাতেই ৪.৪৩ মিনিটের দিকে চুরিকৃত মালামাল ভুটভুটি-নসিমনে করে কুষ্টিয়ার দিকে পাচারের হদিস পাওয়া যায়। ভুটভুটি নসিমন চালকের চেহারা সনাক্ত করে প্রথমে আটক করা হয়। তারই দেয়া তথ্য অনুযায়ী ১৫ মে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে অন্যান্য চোর এবং মালামাল উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ জানান, এঘটনায় থানায় মামলা দায়ের করে আসামীদের রবিবার পাবনা জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…