কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাখি রক্ষায় সাইকেল চালিয়ে সৈয়দপুর থেকে তেঁতুলিয়ায় যাত্রা

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

জেলার সৈয়দপুরে পাখি ও প্রকৃতি রক্ষায় "সেতুবন্ধন' সাইকেল চালিয়ে তেঁতুলিয়ার পথে যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের পক্ষ থেকে সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের তরুণ আলমগীর হোসেন পাখি ও প্রকৃতি বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষে সাইকেল চালিয়ে সৈয়দপুর হতে তেতুলিয়া যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিমল হক সরকার উপস্থিত ছিলেন।
এসময় তিনি পরিবেশ বিষয়ক সংগঠন সেতুবন্ধনের কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে
 বলেন, এরা নিজেরা পকেটের টাকা খরচ করে সৈয়দপুর জুরে পাখির জন্য গাছে গাছে কলস লাগিয়ে দিয়েছে। যা সত্যিই প্রশংসনীয়। তাদেরকে থেমে যেতে দেওয়া যাবে না। আরো বেশি উৎসাহ দিয়ে তাদেরকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতে হবে।
 এসময় আরো উপস্থিত ছিলেন জিআরপি থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান, সৈয়দপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক জোবাইদুর হক শাহীন প্রমুখ।
উল্লেখ্য যাত্রা পথে পাখি ও প্রকৃতি সংরক্ষণে লিভলেট ও পথ সভা অনুষ্ঠিত হবে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…