কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ডোমারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী, ডোমার, পানিতে ডুবে, দুই শিশুর মৃত্যু, শিশু মৃত্যু

 

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারীর ডোমারে বন্যার পানিতে ডুবে ডালিম রায় (৭) ও দিপা রানী (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৭ আগস্ট বৃহস্পতিবার সকালে সোনারায় ইউনিয়নের উলটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- ওই এলাকার কেশব চন্দ্র রায়ের ছেলে ডালিম চন্দ্র রায় (৭) ও দিলীপ চন্দ্র রায়ের মেয়ে দিপা রানী (৮)।
সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার বিকালে দুই শিশু বাড়ির পাশে খেলা করছিল। খেলার ছলে তারা বাড়ির পাশের বন্যার পানিতে নেমে পড়ে। বাড়ির অন্য সবার দৃষ্টি এড়িয়ে খেলার কোনো একসময় তারা বানের পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে বন্যার পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী জানান- বিষয়টি নিশ্চিত করেছেন।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…