কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনার ঈশ্বরদী ও ভাঙ্গুড়ার দুই স্কুল ছাত্রীর ধর্ষণ ও বয়স পরীক্ষা আজ সম্পন্ন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ভাঙ্গুড়া ও ঈশ্বরদীতে পৃথক ঘটনায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এর মধ্যে অন্ত:স্বত্ত্বা হয়ে পড়েছে একজন। এ ঘটনায় জড়িত অভিযোগে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ভাঙ্গুড়া উপজেলার রাঙ্গালিয়া গ্রামের মজনু সরকার গত পাঁচ মাস আগে তার বাড়ির পাশের এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে একাধিকবার ধর্ষণ করে এবং এ ঘটনা কারও কাছে প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়। এতে অন্ত:স্বত্ত্বা হয়ে পড়লে কিশোরী বিষয়টি তার বাবা-মা ও মজনুকে জানায়। তখন মজনু গর্ভপাত করাতে ওই কিশোরীকে গোপনে কিছু ঔষধ সেবন করায়। ঔষধ খেয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত বুধবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এ ঘটনায় মজনু সরকারকে অভিযুক্ত করে শুক্রবার রাতে থানায় মামলা করেন কিশোরীর বাবা। পরে রাতেই তাকে আটক করে পুলিশ।
অপরদিকে, জেলার ঈশ^রদী উপজেলার অরনকোলা পশ্চিমপাড়া গ্রামে গত অপর এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে একই গ্রামের আতিকুল ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে এ ঘটনায় মামলা হয়েছে। এ দুটি ঘটনায় আজ বেলা ১২ টায় পাবনা জেনারেল হাসপাতালে ধর্ষিত দুই কিশোরী স্কুল ছাত্রীর ধর্ষণ ও বয়স পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। হাসপাতালের গাইনী চিকিৎসক ডাঃ নার্গিস সুলতানা এ দুই কিশোরীর ধর্ষণ ও বয়স পরীক্ষা সম্পন্ন করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…