কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনার পাকশী হার্ডিঞ্জ ব্রিজে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ৩ ; আহত ৫

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার হার্ডিঞ্জ ব্রিজে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-বগুড়ার শিবগঞ্জ উপজেলার আব্দুল হাকিম ও রবিউল ইসলাম।

পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনাগামী আন্ত:নগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি আজ ভোরে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করছিল।

এ সময় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে পাবনার পাকশী অংশে দুইজন ও কুষ্টিয়ার ভেড়ামারা অংশে একজন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…