কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনার বইমেলার ১৮তম দিন: বইপড়া নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা

 

 

 

এসএম আলাউদ্দিন, পাবনা  ।  কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় অনুষ্ঠিত মাসব্যাপী বইমেলার ১৮তম দিনে বইমেলা মঞ্চে বইপড়া নিয়ে আলোচনায় অংশ নেন পাবনার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
আলোচনায় অংশ নেন পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ সভাপতি আলি মর্তুজা বিশ্বাস সনি, পরিচালক ফোরকান রেজা বিশ্বাস, সাজ্জাদ হোসেন বাচ্চু, ফরিদুল ইসলাম, জাহিদ হোসেন ও সচিব আব্দুল রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক ডেনিস দিলীপ দত্ত, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরীর মহাসচিব সাংবাদিক আব্দুল মতীন খান, কৃষিবীদ অধ্যাপক জাফর সাদেক ও বইমেলা উদযাপন পরিষদের সম্পাদক এ্যাড: আব্দুল হান্নান প্রমুখ। বিশিষ্ট ব্যাবসায়ীবৃন্দকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বইমেলা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর শিবজিত নাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ্যাড: মুশফেকা জাহান কণিকা এবং ড. হাবিবুল্লাহ।
১৮তম দিনে বইমেলামঞ্চে তারাবাড়িয়া ২৭ নং জেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত,সোনার বাংলা মা একাডেমির নৃত্য, ললিত কলা কেন্দ্র ইফার নৃত্য এবং চরদুলাই অতএব সাংস্কৃতিক সংগঠনের নাটক ‘বর্ণ চোরা’ মঞ্চস্থ হয়।

Pabna boi mela 18 day nritto


কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…