কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনার সুজানগরে বালুর ট্রাকে নিহত ১

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার সুজানগরে বালুর ট্রাকের ধাক্কায় কাজেম প্রামাণিক (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় রিপন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৮ ফ্রেব্রুয়ারী ২০১৯) সকাল সাড়ে ৮ টার দিকে উপেজলার মানিকহাট ইউনিয়নের মালিফা মোড়ে এ ঘটনা ঘটেছে।

নিহত ব্যবসায়ী সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের আবু বকর প্রামানিকের ছেলে। তার তিন মেয়ে, ও দুই ছেলে রয়েছে। আহত রিপন একই ইউনিয়নের গাজির তেমাথা মোড় এলাকার আজিজ খন্দকারের ছেলে।
নিহতের শ্যালক আসাদুল্লাহ জানান, সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটভিলা থেকে টমেটো কিনে ভ্যান গাড়িতে দুবলিয়া বাজারের দিকে রওনা হলে, মালিফা মোড়ে পৌঁছালে পিছন থেকে একটি বালুর ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সুজানগর থানার ভারভাপ্ত কর্মকর্তা শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়ে, এবং আহত ব্যাক্তিকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং ঘাতক ট্রাককে আটক করা হয়েছে, পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…