কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় আন্তঃ জেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহ্নত অস্ত্র সরঞ্জাম সহ একটি কালো রঙের মাইক্রোবাস উদ্ধার করেছে।

আজ শুক্রবার দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস জানান, গেল রাতে পাবনা সদর থানা পুলিশ জানতে পারে যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল পাবনা সদরের গাছপাড়া-টেবুনিয়া বাইপাস রোডের নুরপুর নামকস্থানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সদর থানার নয়নামতির আজমতের ছেলে আব্দুর রাজ্জাক কালু (৩৩), চাটমোহর থানার হরিপুরের আফজাল সরকারের ছেলে আরিফ(২৬), সদর থানার চক পৈলানপুরের হাবিবুর রহমানের ছেলে রিপন শেখ(৩০),সদর থানার নুরপুর পাঁচ পুকুর এলাকার ইয়াকুবের পালিত ছেলে কাওছার ওরফে গাফ্ফার (২৪)ও সদর থানার কাচারি পাড়া এলাকার মৃত ছাত্তার প্রামানিকের ছেলে বাবু ইসলাম (৩২) কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে পুলিশ ১টি কালেঅ রঙের ঢাকা মেট্রো - চ - ১৫- ২০১৯ রেজিঃ নাম্বারের হাইচ মাইক্রোবাস, ২টি চাইনিজ কুড়াল, ধারালো তরবারী ও ছোরা সহ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। যদিও এ অভিযান কালে পালিয়ে যেতে সক্ষম হয় ডাকাত দলের সর্দার ও মাইক্রোবাসের মালিক সদর থানার নুরপুর এলাকার ইয়াকুব আলীর ছেলে আমিরুল (৩৮)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ডাকাতদের নামে বগুড়া সহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…