কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় কৃষকের ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় কৃষকের ৪৭ শতাংশ জমির ধান কেটে দিয়েছে পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু ও সাধারণ সম্পাদক ইঞ্জি. রুহুল আমিনের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার পাবনা সদর উপজেলার নাজিরপুরে মোহা. নফসের নামক এক কৃষকের ধান কেটে আঁটি বেঁধে মাথায় করে বাড়ি পৌঁছে দেন এবং ধান মাড়াই করে দেন।

এসময় পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ভিপি আব্দুল আজিজ, নাসিম ফকির, যুগ্ম সম্পাদক নাজমুল আহমেদ ডন, বাবু শেখ, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান নাসিম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, পাবনা মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডা. মাহফুজ নয়ন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম নিয়ন, মুকুলসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে আমরা ধান কাটায় অংশ নিয়েছি।

সাধারণ সম্পাদক ইঞ্জি. রুহুল আমিন বলেন, করোনা ভাইরাসের প্রভাবে কৃষক ধান কাটতে শ্রমিক পাচ্ছে না। জমির ধান সময়মতো কাটতে না পারলে ক্ষতিগ্রস্থ হবেন তারা। কৃষক না বাঁচলে তো মানুষ বাঁচবে না। তাই সবাই মিলে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…