কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কিশোর খুন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুর ছুরিকাঘাতে হামিম হোসেন (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় আহত আব্দুল ওয়াজেদ (১৮) নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে ছুরিকাঘাতকারী বন্ধুর বাড়ির হামলা চালিয়ে ভাঙচুর করে নিহত বন্ধুর স্বজনরা।

নিহত কিশোর হামিম হোসেন চরঘোষপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। ছুরিকাঘাতকারী বন্ধুর নাম অনিক হোসেন (২০)। সে একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। আর আহত ওয়াজেদ ওই গ্রামের আজমত আলীর ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস জানান, দুপুরে বন্ধুরা মিলে ক্রিকেট খেলার জন্য মাঠে যাচ্ছিল। তাদের মধ্যে অনিক হোসেনকে খেলায় নেয়া হবে না বলে জানায় অন্য বন্ধুরা। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে অনিক বাড়ি থেকে ছুরি নিয়ে তার বন্ধু হামিমকে আঘাত করে। এ সময় তাকে বাধা দিতে গেলে ওয়াজেদ নামের আরেক বন্ধুকেও ছুরিকাঘাত করে অনিক। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় হামিম ও ওয়াজেদকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হামিমকে মৃত ঘোষণা করেন। আহত ওয়াজেদ কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, হামিম নিহতের খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরা ছুরিকাঘাতকারী অনিকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…