কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন চরমপন্থি নিহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার সাঁথিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সদস্য। নিহতরা হলেন- উপজেলার জোড়গাছা গ্রামের শাহীন ওরফে হলকা শাহীন (৪৫) ও দারামুদা গ্রামের মাছির ওরফে কালু (৩৫)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, মধ্যরাতে ৪ জন চরমপন্থি সদস্য উপজেলার ছোন্দহ ক্যানেলপাড়া গ্রামের সিদ্দিক এর বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে ডাকাতদল ক্যানেলের পানিতে ঝাঁপ দেয়। পরে সেখান থেকে দুইজনকে ধরে গণপিটুনি দেয় জনতা। বাকি দু’জন পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় রাত তিনটার দিকে তাদের পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের দাবি, নিহতরা চরমপন্থি সর্বহারা দলের সদস্য। তাদের বিরুদ্ধে সাঁথিয়া সহ বিভিন্ন থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে বেশকিছু মামলা রয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…