কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা সদর উপজেলায় ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলার নুরপুর খাদ্য গুদামে অভ্যন্তরীণ ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বিকেলে সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স প্রধান অতিথি হিসেবে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক কর্মকর্তা আলাউল কবির, নুরপুর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রকৃত কার্ডধারী কৃষকরা যাতে গুদামে ধান বিক্রি করতে পারে, কোনো মধ্যস্বত্তভোগী ফড়িয়া, ব্যবসায়ী যাতে সুযোগ না পায় সেদিকে নজরদারি রাখা হবে। আর কৃষকরা বলছেন, তারা উৎপাদন ব্যয় বেশি হওয়ায় তারা ধানের ন্যায্যমুল্য পাচ্ছেন না। বাধ্য হয়ে খাদ্য গুদামে তারা ধান দিচ্ছেন। আগামীতে বিক্রির জন্য ধানা আবাদ করবেন কি না তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

এ বছর পাবনা জেলায় ধান সংগ্রগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৯২৬ মেট্রিক টন। আর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ৮৬৪ মেট্রিকটন। কার্ডধারী একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান ও সমপরিমাণ চাল কেনা হবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…