কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা জেলা আওয়ামীলীগের রাজনীতিতে অনুপ্রবেশকারীর নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ; পৌর মেয়র পদে দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা জেলা আওয়ামীলীগের রাজনীতিতে প্রভাবশালী অনুপ্রবেশকারীর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে শহরের প্রধান আব্দুল হামিদ সড়কের একাংশ জুড়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে জড়ো হয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ১০ জন প্রার্থী একত্রিতভাবে যুবলীগ নেতা শরীফ উদ্দিন প্রধানকে সমর্থন দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোরালো আবেদন জানান। অথচ এক প্রভাবশালী অনুপ্রবেশকারী তার পছন্দের প্রার্থী জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির পক্ষে তদবির করে তাকে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী করেছেন। অবিলম্বে বিক্ষোভকারীরা দলীয় প্রার্থী পরিবর্তনের দাবী জানান।

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন সন্টু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু সহ অনেকে।

আরও পড়ুন

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…