কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় মিশকাত মিশু হত্যার বিচারের দাবিতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের মেধাবি ছাত্র আহমেদ মিশকাত মিশুর মৃত্যুতে সরকারি এডওয়ার্ড কলেজে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় রসায়ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে উক্ত বিভাগে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহীদ মো. ইব্রাহীম, শিক্ষক পরিষদের সম্পাদক ড. এ.কে.এম শওকত আলী খান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নীল কমল পাল, প্রফেসর কাজী আব্দুল ওয়াদুদ ইকবাল, প্রফেসর আব্দুল দায়েন, আহমেদ মিশকাত মিশুর বাবা গোলাম মোস্তফা প্রমূখ।

স্মরণসভায় শিক্ষক ও শিক্ষার্থীরা অবিলম্বের মেধাবি ছাত্র আহমেদ মিশকাত মিশুর এই নৃশংস হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসি চেয়েছেন। স্মরণসভা শেষে আহমেদ মিশকাত মিশুর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

উল্লেখ্য মঙ্গলবার (০৬ নভেম্বর) রাত ৯টার দিকে তাকে মোবাইল ফোনে ডেকে এডওয়ার্ড কলেজে নিয়ে এলোপাতাড়ি ছুরি মারা হয়। স্থানীয়রা তাকে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আহমেদ মিশকাত মিশু (২৪) পাবনা পৌর এলাকার শিবরামপুর মহল্লার বাসিন্দা ও পাবনা কলেজের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফার ছেলে। মিশকাত মিশু পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের রসায়ন বিভাগের ছাত্র ছিলো। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে জিম (২৩) নামে একজনকে আটক করে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…