কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় মুক্তিযোদ্ধা সেলিম হত্যার প্রতিবাদ সহ মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার প্রতিবাদ সহ মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

আজ বেলা ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে সদর উপজেলা মুক্তিযোদ্ধারা এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ মানবন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সন্টু,সাইদুল আলম বাবলু,আবুল বাশার বাদশা,বদিউজ্জামান বদি,আয়ুব হোসেন সহ অনেকে। বক্তারা বলেন, পাবনার পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যার সাথে যদি কোন এমপি জড়িত থাকে তাহলে তাকেও আইনের আওতায় আনতে হবে। তারা অবিলম্বে মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের গ্রেপ্তার সহ মুক্তিযোদ্ধা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। উল্লেখ্য, পুলিশ সেলিম হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে ইতোমধ্যে যুবলীগ নেতা আব্দুল্লাহ আল বাকী ওরফে আরজু বিশ্বাস (৪৮) কে গ্রেপ্তার ও তার শয়ন কক্ষ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে । পরবর্তীতে গত সোমবার আদালত থেকে যুবলীগ নেতা আরজুকে সাতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…