কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় মোটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় কর্মরত মোটর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা পাবনা কবি বন্দে আলী মিয়া বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। মোটর শ্রমিক নেতা ইয়ার আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক আ. রহমান, জেলা মিনিবাস মালিক সভাপতির কোষাধ্যক্ষ হামিদুর রহমান, জহুরুল ইসলাম প্রমূখ।

আলোচনায় বক্তারা আগামী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন, সংগঠনকে আরও শক্তিশালি করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাংগঠনিক সম্পাদক পদে শেখ রনিকে বিপুল ভোটে জয়ী করতে হাত তুলে সমর্থন জানান।
এসময় বক্তারা আরও বলেন, দীর্ঘদিন পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের কোনো নির্বাচন হয় না। আমাদের বিপদে-আপদে কোনো নেতৃবৃন্দকেই আমরা কাছে পাই না। শেখ রনি বয়সে তরুণ হলেও রাত-দিন যখনই আমরা তার স্মরণাপন্ন হই সে আমাদের ডাকে ছুটে আসে। তাই আগামী নির্বাচনে শেখ রনির মতো উদ্যোমী নেতৃবৃন্দকে আমরা আমাদের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।

এসময় বাস চালক মো. স্বপন, আলতাব, শাহীন, রিপন, উৎপল কুমার সরকার, ছাত্তার, মস্ত, মিলন, সোহাগ, সুজন, নাছিম, মজনু, রেজা, মুকুল, হামিম, সুরুজ, এনামুল, বাবু, মেহেদি হাসান পুটিং, লিটন, সোহেলসহ পাবনা জেলা ও উপজেলার বাস মালিক, চালক ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যকালে শেখ রনি পাবনা বাস টার্মিনালকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ এবং আগামী নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…