কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনা জেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শতভাগ বিদ্যুতের আওতায় আসলো পাবনা জেলা। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাবনাসহ সাতটি জেলা ও ২৩টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক কবীর মাহমুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম প্রকৌশলী মাশফিকুল হাসান, সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল, পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, পাবনা জেলার ১ হাজার ৫৪৯টি গ্রামে ৯ হাজার ৫২৫ দশমিক ১০ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে ৬ লাখ ৩২ হাজার ৪০০টি সংযোগ প্রদান করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৯৯৫ কোটি টাকা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…