কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় শিশু ধর্ষণ মামলার আসামী স্কুলের দপ্তরী কাবিল গ্রেপ্তার

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে শিশু স্কুলছাত্রী ধর্ষণ মামলার একামাত্র আসামী কাবিল সরদার (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত কাবিল সদর উপজেলার কামারগ্রাম এলাকার মোঃ আকবর আলীর ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবির তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দুপুর একটার দিকে পাবনা পৌর সদরের লাইব্রেরী বাজার জনতা ব্যাংকের সামনে থেকে কাবিলকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়–য়া শিশু স্কুলছাত্রী (১১) স্কুলে যাতায়াতের পথে একই স্কুলের দপ্তরী কাম নৈশ প্রহরী কাবিল সরদার বিভিন্ন সময় বিভিন্নভাবে শিশুটিকে উত্যক্ত করতো ও কু-প্রস্তাব দিতো। গত ৩ ডিসেম্বর সকালে ওই শিশু কন্যা প্রাইভেট পড়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সামনে শিশুটিকে অস্ত্রের মুখে জিম্মী করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে কাবিল। এই ঘটনা অন্য কাউকে বললে তার বাবাকে গুলি করে মেরা হবে বলেও শিশুটিকে হুমকি দেয় কাবিল সরদার।

পরে এ ঘটনায় শিশুটির পিতা বাদি হয়ে গত ২৩ ডিসেম্বর পাবনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দম আইনে কাবিলকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫৮।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…