কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি. রফিকুল ইসলাম রুমনের উদ্যোগে হাসপাতাল সড়ক সংলগ্ন কার্যালয়ে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সোমবার বাদ আছর শহীদ শেখ কামালসহ ১৫ আগস্ট তার পরিবারের নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এসময় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাওন রেজা খান, সাবেক ছাত্রলীগ নেতা রাশেদ আলী সোহেল, রাজিব সরকার, লুৎফর বারি শুভ, রাশেদুজ্জামান সৌরভ, রন্টি, মারুফ হোসেন, সোহেলসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…