কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনায় স্কুল ছাত্র হত্যা অনি প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত আজ

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবির মাহমুদ অনি (১৫) হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ বেলা১২ টায় পাবনা প্রেসক্লাবের সামনে সদও উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় নিহত শিক্ষার্থী অনির বড় ভাই আশিক মাহমুদ অভি সহ শিক্ষার্থরা বক্তব্যদেন। বক্তারা হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার সহ তাদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানায়।

উল্লেখ্য, পাবনার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া গ্রামের রবিউল ইসলাম প্রাং এর ছেলে অনি গত ২৬ নভেম্বর বিকালে দুবলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। নিখোঁজের ১ দিন পরে তার বাবাা রবিউল ইসলাম প্রাং আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়রি করেন। নিখোঁজের ৩দিন পর গত শুক্রবার দুবলিয়া পুলিশ ক্যাম্পের পাশে মাঠের একটি হলুদ ক্ষেতের মাটির নিচে মেলে স্কুল ছাত্র অনির মরদেহ।
স্কুল ছাত্রের লাশের সন্ধান পাওয়ার পরপরই পাবনা জেলা পুলিশ, ডিবি, র‌্যাব, পিবিআই এর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…